Home প্রধান খবর মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফেই ডুবে গেল রোহিঙ্গাবাহী ট্রলার

মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফেই ডুবে গেল রোহিঙ্গাবাহী ট্রলার

0
86

অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় চারজন বাংলাদেশিসহ ও ৩০ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা।

মঙ্গলবার সকালে টেকনাফের শামলাপুর হলবনিয়া নৌঘাট থেকে তাদের উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, ‘তারা বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। এ জন্য গতরাতে তারা একটি ট্রলারে করে রওনা হয়। কিছুদূর যাওয়ার পর ট্রলারটি ডুবে যায়। পরে সাঁতরে বা ভেসে কূলে ফেরে এসব রোহিঙ্গা।

‘তবে ওই ট্রলারে কতজন ছিল, তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। এসব মানব পাচারের সঙ্গে কারা জড়িত তাদের বিষয়ে অভিযান শুরু করেছে পুলিশ।’

উদ্ধারকৃতদের বরাত দিয়ে ওসি বলেন, ‘বেশির ভাগ নারীর দাবি, তারা স্বামীর কাছে যাচ্ছিলেন; পুরুষরা যাচ্ছিলেন উন্নত জীবনের সন্ধানে।’

তিনি বলেন, এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।

টেকনাফের শামলাপুরের স্থানীয় যুবক তারেক বলেন, ভোরের দিকে সমুদ্রে হাঁটতে বের হয়েছিলাম। সেখানে দেখি কয়েকজন লোক বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। পরে শুনি তাদের থেকে ট্রলার ডুবে গেছে। পরে কোস্টগার্ডকে খবর দিলে তারা বোট নিয়ে তাদের উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here