Home আন্তর্জাতিক মাঝ আকাশে হেলিকপ্টারে নামাজ আদায় করলেন ইমরান খান

মাঝ আকাশে হেলিকপ্টারে নামাজ আদায় করলেন ইমরান খান

0
163

আন্তর্জাতিক ডেস্ক: হেলিকপ্টারে ভ্রমণের সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের নামাজ পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

স্থানীয় গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ভ্রমণকালে হেলিকপ্টারে বসেও সময়মতো নামাজ আদায় করায় অনেকেই তার প্রশংসা করেছেন। তবে বিষয়টি নিয়ে সমালোচনাও করেছেন অনেকে।

খবরে বলা হয়, আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে পুরো পাকিস্তান চষে বেড়াচ্ছেন ইমরান খান। সম্প্রতি তিনি খাইবার-পাখতুনখোয়া সফর করছেন।

ওই অঞ্চলের পাহাড়ের ওপর দিয়ে হেলিকপ্টারে যাওয়ার সময় তিনি সামনের সিটে বসে নামাজ আদায় করেন। পেছন থেকে কেউ তা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়।

ইমরানের ভক্তরা তার প্রশংসা করে বলেছেন, শত ব্যস্ততার মধ্যেও তিনি ওয়াক্ত হতেই নামাজ আদায় করেছেন। বিষয়টি অবশ্যই প্রশংসার দাবিদার।

অন্যদিকে বিরোধীরা ভিডিওর কমেন্টে তার ব্যাপক সমালোচনা করেছেন। কেউ কেউ আবার নামাজ আদায়ের অত্যাবশ্যকীয় বিষয় কিবলার দিক ঠিক থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানাধীন হেলিকপ্টার ব্যবহারের মাধ্যমে তিনি জনগণের অর্থ খরচ করছেন বলে সমালোচনা করছেন বিরোধীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here