প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে এক টুইট বার্তায় এ তথ্য জানায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

টুইটে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান।

১৯৮১ সাল থেকে দেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের নেতৃত্বে আছেন বঙ্গবন্ধুকন্যা। দেশের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী তিনি। শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে রাষ্ট্রক্ষমতায় আসে আওয়ামী লীগ।

২০০৯ সাল থেকে টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি। বঙ্গবন্ধুকন্যা এখন চতুর্থ দফায় দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *