Home খেলাধুলা ব্রাজিলের কাকার পছন্দের দল আর্জেন্টিনা, জানালেন নিজেই

ব্রাজিলের কাকার পছন্দের দল আর্জেন্টিনা, জানালেন নিজেই

0
122

আগামী ২০ নভেম্বরে পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। প্রথমবারের মতো ফুটবলের সবচেয়ে বড় আসরের আয়োজক হয়েছে কাতার। বিশ্বাকাপের এখনও দেড় মাস বাকি থাকলেও মরুর বুকে অনুষ্ঠেয় আসর উত্তাপ ছড়াতে শুরু করেছে এখন থেকেই।

বিশ্ব আসর যতোই এগোচ্ছে, পছন্দের দলকে নিয়ে সমর্থকদের উন্মাদনা ততোই বাড়ছে। কিন্তু এ ব্যাপারে বেশ ব্যতিক্রম ব্রাজিলিয়ান তারকা রিকোয়ার্ডো কাকা।

নিজের দেশ নয় বরং চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রসংশায় মুখর সাবেক সেলেসাও ফরোয়ার্ড, ‘আর্জেন্টিনা দলটাকে আমার বেশ ভালো লেগেছে। তারা বেশ পরিণত একটা দল। ওদের কোচটাও দুর্দান্ত।’

চিরপ্রতিদ্বন্দ্বী দলের এমন প্রসংশা করার অবশ্য যথেষ্ট কারণ রয়েছে কাকার। সবচেয়ে বড় কারণ লিওনেল মেসি। ক্যারিয়ারে সব মিলিয়ে ৪টি বিশ্বকাপ খেললেও এখন পর্যন্ত বিশ্বসেরার ট্রফি অধরাই রয়ে গেছে সময়ের অন্যতম সেরা তারকার। তাই নিজের শেষ বিশ্বাকাপটা রাঙিয়েই বিদায় নিতে মরিয়া আর্জেন্টাইন মহাতারকা।

দেশের জার্সিতে গত দুই ম্যাচে চারটি গোল করা মেসি দলকে নেতৃত্বও দিচ্ছেন সামনে থেকে। দলের ভারসাম্য বজায় রাখতে রাখছেন বড় ভূমিকা। দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টাইন তারকা ক্লাব ফুটবলও মাতাচ্ছেন পিএসজির হয়ে।

তবে এবারের বিশ্বকাপে আলবেসেলেস্তিদের একমাত্র ভরসা যে মেসিই এমনটা নয়। কোপা আমেরিকা ও ফিনালিসসিমা চ্যাম্পিয়নদের দলে আছে একঝাঁক মেধাবী তরুণ। মেসিকে সঙ্গ দেয়ার জন্য তাদের আক্রমণভাগে আছে লাউতারো মার্টিনেজের মতো তারকা। ইন্টার মিলানের হয়ে গত কয়েকটা মৌসুম দুর্দান্ত কাটানো লাউতারো জাতীয় দলেও ফিরেছেন উড়ন্ত ফর্ম নিয়ে।

আক্রমণভাগের মতো মাঝমাঠ ও রক্ষণভাগকেও দারুণভাবে সাজিয়েছে কোপা চ্যাম্পিয়নরা। অ্যাতলেটিকো মাদ্রিদের রদ্রিগো ডি পল এবং ভিলারিয়ালের জিওভানি লো সেলসোর হাতে আছে আলবিসেলেস্তিদের মাঝমাঠ।

অন্যদিকে রক্ষণভাগের নেতৃত্ব দেবেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন তারকা লিসান্দ্রো মার্টিনেজ। গোলমুখে এমিলিয়ানো মার্টিনেজের দেয়াল তো থাকছেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here