Home প্রধান খবর যুবদলকর্মী শাওনের মৃত্যু: সারাদেশে বিএনপির কর্মসূচী ঘোষণা

যুবদলকর্মী শাওনের মৃত্যু: সারাদেশে বিএনপির কর্মসূচী ঘোষণা

0
188

মুন্সীগঞ্জের সংঘর্ষে আহত যুবদলকর্মী শাওনের মৃত্যুতে বিএনপি, অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। যুবদলের পক্ষ থেকে শুক্রবার বাদ জুম্মা নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে নামাজের জানাজা ও সারাদেশে গায়েবানা নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আগামী শনিবার ঢাকা মহানগরসহ সারাদেশে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

শাওনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপি, অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে রাতে তাৎক্ষণিক প্রতিবাদ ও বি‌ক্ষোভ মি‌ছিল বের করে।

মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বক্তব্য রাখেন।

শহীদুল ইসলাম শাওন (২৭) মুন্সিগঞ্জ জেলার মীরকাদিম পৌর যুবদলের ৮ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তার মৃত্যুতে আজ রাত ১০ টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজের সামনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কর্মসূচী ঘোষণা করেন।

মুন্সিগঞ্জের মুক্তারপুরে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হন যুবদল কর্মী শাওন (২৬)। পরে আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া শাওনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর মাথায় আঘাত ছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here