Home খেলাধুলা মঞ্চে সবটা জায়গা নিলেন সালাউদ্দিনরা, পেছনে দাঁড়িয়ে ছোটন-সাবিনারা

মঞ্চে সবটা জায়গা নিলেন সালাউদ্দিনরা, পেছনে দাঁড়িয়ে ছোটন-সাবিনারা

0
196

হঠাৎ করে সংবাদ সম্মেলন কক্ষে এলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি। চেয়ার ছেড়ে দিতে হয় নারী জাতীয় ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটনকে। এর আগে এই ছোটনকে চেয়ার ছেড়ে দেন অধিনায়ক সাবিনা খাতুন।

চলে আসতে চাইলে পাশ থেকে একজন বলে ওঠেন দুজনকে পেছনে দাঁড়াতে। শেষে দুজনের জায়গা হয় মঞ্চের পেছনে। তারা দাঁড়িয়ে থাকেন সংবাদ সম্মেলনের বাকি সময়।

সাফ চ্যাম্পিয়নদের বরণের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংবাদ সম্মেলনের চিত্র এটি। শুরুতেই ছিল হ-য-ব-র-ল অবস্থা। রেগে গিয়ে সভাপতি কাজী সালাউদ্দিন দুইবার সংবাদ সম্মেলনস্থল ছেড়ে যেতে চান। পরে পরিস্থিত শান্ত হলে তিনি অবস্থান করেন।

মঞ্চ দখলে ছিল বাফুফের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিদের। তারা সবাই বসার আসন পেলেও নেপাল থেকে ঢাকা আসার পর প্রায় ৫ ঘণ্টা দাঁড়িয়ে ছাদখোলা বাসে বাফুফে ভবনে আসা সাবিনাদের কোনো আসন ছিল না। সংবাদ সম্মেলনের অধিকাংশ সময় দাঁড়িয়ে রইলেন এক কোণে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। বাফুফের কর্মকর্তাদের এই দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন তারা। সকলেই বলছেন, অন্তত চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও কোচ মঞ্চে সামনের দিকে একটা করে আসন পেতেই পারতেন। কিন্তু তাদেরকেও কিনা দাড়িয়ে থাকতে হলো পেছনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here