আমি কবরের আযাব চাই, দোযখের আগুনে জ্বলতে চাইঃ তসলিমা

মুক্তমত ডেস্ক- ভারতে নির্বাসিত বাংলাদেশের আলোচিত-সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন এখন ভারতে বসবাস করছেন। বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

 

‘আমি কবরের আযাব চাই। দোযখের আগুনে জ্বলতে চাই। আমি যা খুশি বলতে চাই তোদের রূপকথার গপ্প নিয়ে। এতে তোদের কেন অসুবিধে হয়? তোরা বেহেস্তে যা না, কে বাধা দিচ্ছে? বেহেস্তে গিয়ে যত স্ফূর্তি আছে কর। আমরা যারা ইহকালে বিশ্বাস করি, পরকালে করি না, তাদের শান্তিতে থাকতে দে। তোরা পরকাল নিয়ে বিভোর থাক।

 

ইহুদি নাসারাদের বানানো ফোন নিয়ে, কম্পিউটার নিয়ে, ক্যামেরা নিয়ে , টেকনোলজি নিয়ে মাতামাতি বন্ধ কর। যাদের ঘৃণা করিস, যাদের মুণ্ডু আলাদা করিস ধড় থেকে, তাদের ছাড়া তোদের এক মুহূর্তও চলে না কেন? লজ্জা হয় না? জানি তোদের লজ্জা নেই। বর্বরদের লজ্জা বলতে কিছু থাকে না। তোরা লিঙ্গপালগুলো একবিংশ শতাব্দির লজ্জা। তোরা লিঙ্গপালগুলো এক একেকটা দূরদৃষ্টিহীন সরকারি হেফাজতে দৈত্যের মতো বাড়ছিস। যেদিন নিজেদের ঘৃণা করতে শিখবি, সেদিনই মানুষ হবি।’

 

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে দিল্লিতে রেসিডেন্স ভিসা নিয়ে বসবাস করছেন তসলিমা নাসরিন। বাংলাদেশে মৌলবাদের প্রতিবাদ করায় আক্রমণের শিকার হয়ে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। তারপর থেকেই ভারতের আশ্রয়ে আছেন তরসলিমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *