Home প্রধান খবর অবশেষে ভারতীয় সীমান্ত থেকে এসআই আকবর গ্রেপ্তার

অবশেষে ভারতীয় সীমান্ত থেকে এসআই আকবর গ্রেপ্তার

0
78

নজর২৪ ডেস্ক- অবশেষে রায়হান হ-ত্যার ২৮ দিন পর মূল অভি-যুক্ত সদ্য বহিস্কৃত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে ভারতের দনা বস্তির খাসিয়ারা ভারতের অভ্যন্তরীণ এলাকা থেকে এসআই আকবরকে আ-টক করে। পরে সোমবার দুপুর ১টার দিকে কানাইঘাটের সীমান্তবর্তী দনা এলাকায় বসবাসরত বাংলাদেশিদের কাছে খাসিয়ারা তাকে তুলে দেয়।

দ্রুত এসআই আকবর আটকের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সিলেটের জেলা পুলিশ ও কানাইঘাট থানা পুলিশ সীমান্ত এলাকায় ছুটে গিয়ে স্থানীয়দের কাছ থেকে আকবরকে উদ্ধার করে থানায় নিয়ে আসছেন বলে জানিয়েছেন থানার এসআই স্বপন চন্দ্র সরকার।

গত ১১ অক্টোবর রাতে নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন ও তার মৃত্যুর পর ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন গা-ঢাকা দেন।

১৩ অক্টোবর বিকেলে তিনি এসএমপির তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার পরই ওইদিন রাত থেকে গায়েব হয়ে যান। গা-ঢাকা দেওয়ার আগে নগরীর মদিনা মার্কেট এলাকার কালীবাড়ি রাস্তার মুখে অবস্থিত ফুলকলি নামের একটি মিষ্টির দোকানে তাকে দেখা গেছে। এর আগে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি ছাড়ার আগে সেখানকার সিসিটিভির হার্ডডিস্কও পরিবর্তন করেন আকবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here