Home ধর্ম ও জীবন সুদানের বিখ্যাত ক্বারি শেখ নুরাইন সড়ক দুর্ঘটনায় নিহত

সুদানের বিখ্যাত ক্বারি শেখ নুরাইন সড়ক দুর্ঘটনায় নিহত

0
118

আন্তর্জাতিক ডেস্ক- সুদানের বিখ্যাত ক্বারী শেখ নুরাইন মোহাম্মদ সিদ্দিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বর্তমান সময়ের সবচেয়ে নিখুঁত ও দরদিকণ্ঠে পবিত্র কোরআন তেলওয়াতকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

 

শুক্রবার রাজধানী খার্তুমের জনবহুল ওমডুম্যান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে শেখ নুরাইন ছাড়াও কোরআনের আরো তিন হাফেজের মৃত্যু হয়। তারা হলেন, আলী ইয়াকুব, আবদুল্লাহ আওয়াদ করিম ও মোহান্নাদ আল-কিনানি।

 

আফ্রিকান দেশটির ধর্মমন্ত্রী নাসেরুদ্দিন মুফরেহ এক ফেসবুক পোস্টে তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেখ নুরাইন ও তার সঙ্গে থাকা তিন কোরআনে হাফেজের মৃত্যুতে আমি শোকাহত।

 

আদদুরি কিরাত বিশেষভাবে তেলওয়াতের জন্য বিশ্বজুড়ে তার খ্যাতি ছিল। তার মৃত্যুতে সামাজিকমাধ্যমে শোকের বন্যা বয়ে যাচ্ছে। মোহাম্মদ শাব্বা নামের একজন লিখেছেন, আমার প্রিয় কোরআন তেলাওয়াতকারী শেখ নুরাইন মোহাম্মদ আর নেই। আমি বিধ্বস্ত ও ব্যথিত।

 

মুসলিম ডেইলির এক টুইটার পোস্টে বলা হয়েছে, দুঃখজনকভাবে ক্বারি শেখ নুরাইন সড়কে নিহত হয়েছেন। আল্লাহ তাকে ক্ষমা করে দিন ও জান্নাত নসিব করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here