Home দেশের খবর চট্টগ্রাম ফলাফল প্রত্যাখ্যান, আইনি লড়াইয়ে যাবেন সাক্কু

ফলাফল প্রত্যাখ্যান, আইনি লড়াইয়ে যাবেন সাক্কু

0
85

কুমিল্লা: ভোট চলাকালে কোনো অভিযোগ না থাকার কথা বললেও ফল ঘোষণার পর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন গত দুইবারের নির্বাচনে জয় পাওয়া বিএনপি থেকে বহিষ্কৃত মনিরুল হক সাক্কু। তার অভিযোগ, একেবারে শেষ মুহূর্তে ওপর মহলের ফোনে তার জয় ছিনিয়ে নেয়া হয়েছে।

বুধাবর (১৫ জুন) রাত সাড়ে ৯টায় ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাক্কু বলেন, ‘আমি পুরোপুরিভাবে এ ফলাফল প্রত্যাখ্যান করছি। এ বিষয়ে আমি আইনি ব্যবস্থা নেব। আমার হিসাবে ৯৮০ ভোটে এগিয়ে ছিলাম। শেষ মুহূর্তে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘ইভিএমে যেহেতু নির্বাচন হয়েছে, ফলাফল ঘোষণায় তাহলে এতো দেরি কেন করলো। এতেই প্রমাণিত হয় ফলাফল পাল্টে দেওয়া হয়েছে।’

এর আগে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী। নির্বাচনে ৩৪৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। নির্বাচনে তিনি পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

সিটি করপোরেশনের ১০৫ কেন্দ্রের ৬৪০ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী অংশ নেন। নির্বাচনে দুই লাখ ২৯ হাজার ৯২০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। দুজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here