Home আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ আমির লিয়াকত আর নেই

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ আমির লিয়াকত আর নেই

0
166

পাকিস্তানের অন্যতম প্রধান এবং বিতর্কিত টিভি হোস্ট, আমির লিয়াকত হুসেন, করাচিতে নিজ বাড়িতে অচেতন অবস্থায় উদ্ধারের পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৫০ বছর। খবর বিবিসির।

আমির লিয়াকত ১৯৭২ সালে করাচিতে জন্মগ্রহণ করেন। আমির লিয়াকত তিনটি বিয়ে করেছিলেন। ২০১৮ সালে দ্বিতীয় স্ত্রী তৌবা আনোয়ারকে বিয়ে করেন। ২০২২ সালে ৩১ বছরের ছোট দানিয়া শাহকে বিয়ে করেন। তবে বিয়ের কয়েকদিন পরই ১৮ বছর বয়সী দানিয়া তার কাছে ডিভোর্স চেয়েছিলেন।

তিনি জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের সঙ্গে। করাচিতে খুদাদাদ কলোনির বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। এরপর অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।

তিনি বুধবার দিবাগত রাতে বুকে অস্বস্তির কথা জানান। কিন্তু হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান। তার কর্মচারী জাভেদ বলেন, বৃহস্পতিবার ভোরে লিয়াকতের রুম থেকে আর্তনাদের শব্দ শুনতে পান তিনি। এ সময় তিনি ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে গৃহকর্মী জাভেদ রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। পরে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার পাকিস্তানে পার্লামেন্ট অধিবেশন চলছিল। আকস্মিকভাবে স্পিকার রাজা পারভেজ আশরাফ ঘোষণা দেন যে, তিনি একটি খারাপ খবর পেয়েছেন। আমির লিয়াকত হোসেন মারা গিয়েছেন। সঙ্গে সঙ্গেই তিনি পার্লামেন্টের কার্যক্রম বন্ধ করে, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টা পর্যন্ত মুলতবি করেন।

ওদিকে তার মৃত্যুর বিষয়ে এরই মধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। করাচিতে খুদাদাদ কলোনিতে তার বাড়িতে তল্লাশি চালায় তারা। এসএসপি ইস্ট বলেছেন, কি কারণে তিনি মারা গেছেন তা নিশ্চিত হতে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবে। রহস্যজনক কারণে তিনি মারা যাওয়ায় কর্তৃপক্ষ ময়না তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here