Home খেলাধুলা আর্জেন্টিনার পর এবার মাঠে নামছে ব্রাজিল

আর্জেন্টিনার পর এবার মাঠে নামছে ব্রাজিল

0
111

পর্দা নেমেছে ক্লাব ফুটবলের। এবার শুরু আন্তর্জাতিক দ্বৈরথ। আর্জেন্টিনা-ইতালির পর এবার মাঠে নামছে ব্রাজিল ও পর্তুগাল।

বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ সময় বিকাল ৫টায় আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এদিন রাত পৌনে ১টা উয়েফা নেশনস লিগে হাইভোল্টেজ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

কাতার বিশ্বকাপের এখনও ১৭২ দিন বাকি। তবে তার আগেই নিজেদের প্রস্তুত করে নিচ্ছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো। ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া দুই দলই কাতারের টিকিট কেটে রেখেছে। বিশ্বকাপ বাছাইপর্ব শেষে ২০১৯ সালের পর এই প্রথম প্রীতি ম্যাচ খেলছে নেইমাররা। যদিও ইনজুরির কারণে এই ম্যাচে খেলা নিয়ে শঙ্কা আছে ব্রাজিলের প্রাণভোমরা নেইমারের। তবে দল হিসেবে ছন্দেই আছে সেলেসাওরা। সবশেষ তিন ম্যাচে প্যারাগুয়ে, চিলি ও বলিভিয়াকে হারিয়েছে ৪-০ গোলে।

শেষ প্রীতি ম্যাচে মলদোভার বিপক্ষে সমান ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ কোরিয়াও। আজ তারা মাঠে নামবে সন হিউং মিনের নেতৃত্ব। সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগে ২৩ গোল করে গোল্ডেন বুট জিতেছেন এই ফরোয়ার্ড।

এদিকে নেশনস লিগে গত মৌসুমটা বেদনায় শেষ করেছিল স্পেন। দুর্দান্ত ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বসে ২-১ গোলে। এবারের আসর শুরু করছে প্রথম আসরের চ্যাস্পিয়ন পর্তুগালের বিপক্ষে। পর্তুগালের একাদশে আজ দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here