Home শিক্ষাঙ্গন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন কুবি শিক্ষক নাহিদা নাহিদ

হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন কুবি শিক্ষক নাহিদা নাহিদ

0
109

রফিক উদ্দিন, কুবি প্রতিনিধি: ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার-২০২০’ এ নবীন সাহিত্যশ্রেণিতে পুরস্কার পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা নাহিদ। ‘পুরুষপাঠ’ গল্পগ্রন্থের জন্য এ পুরস্কার পাচ্ছেন তিনি।

 

আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেয়া হবে। উত্তরীয়, ক্রেস্ট, সার্টিফিকেট ছাড়াও পুরস্কারের অর্থমূল্য হিসেবে তিনি পাবেন এক লক্ষ টাকা।

 

নাহিদা নাহিদ তার এই পুরস্কার প্রাপ্তি সম্পর্কে বলেন, ‘পুরস্কার বিষয়ক অনুভূতি সবসময়ই ইতিবাচক, আনন্দদায়ক। বিশেষত ঢাকার বাইরে থেকে লিখেও যে স্বীকৃতি পাচ্ছি তা অনুপ্রেরণা যোগাবে। আমি চেষ্টা করবো সাহিত্যের প্রতি আরও দায়বদ্ধ হতে।’

 

এর আগে ‘যূথচারী আঁধারের গল্প’ গ্রন্থের জন্য ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০১৮’ পুরস্কারপ্রাপ্ত এই লেখিকার লেখালেখির সূচনা ‘নারকেল পাতার চশমা’ শিরোনামের ছোটগল্প দিয়ে। তারপর প্রকাশ পেয়েছে গল্পগ্রন্থ ‘অলকার ফুল’, ‘যূথচারী আঁধারের গল্প’ এবং ‘পুরুষপাঠ’।

 

উল্লেখ্য, কুবি শিক্ষক নাহিদা নাহিদ ছাড়াও সামগ্রিক সাহিত্যে অবদান রাখার জন্য ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২০’ পাচ্ছেন প্রবীণ কথাশিল্পী হাসনাত আবদুল হাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here