Home দেশের খবর ঢাকা গোপালগঞ্জে বাস–প্রাইভেট কার–মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৭

গোপালগঞ্জে বাস–প্রাইভেট কার–মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৭

0
139

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।

শনিবার (১৪ মে) বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

তিনি বলেন, বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আমরা ছয়জনকে উদ্ধার করেছি। আমরা আরও হতাহতের শঙ্কা করছি। আহতদের চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক কারও নাম-পরিচয় জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here