ডিআইজি হলেন হারুনসহ ৩২ পুলিশ কর্মকর্তা

পুলিশে উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ৩২ কর্মকর্তা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে বুধবার (১১ মে) এ তথ্য জানা যায়।

পুলিশ সদর দপ্তর জানায়, মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে মঙ্গলবার সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) এক সভা হয়। সেখানেই পদোন্নতির তালিকা চুড়ান্ত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জাতীয় বেতন স্কেলে গ্রেড-৩ এর সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনে প্রথম নামটি হচ্ছে র‌্যাব-৪ এর পরিচালক মোজাম্মেল হকের। পদোন্নতি পাওয়াদের মধ্যে রয়েছেন, এন্টি টেরোরিজম ইউনিটের মো. মনিরুজ্জামান, ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান আসাদুজ্জামান, ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহাবুব আলম, র‌্যাবের পরিচালক শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, নৌ পুলিশের মোল্যা নজরুল ইসলাম।

পুলিশে আইজি ও অতিরিক্ত আইজির পরের ধাপের পদোন্নতি প্রাপ্তদের এই প্রজ্ঞাপনের সর্বশেষ নামটি হচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হারুন অর রশীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *