অবশেষে মামলা দায়ের করল নাহিদের পরিবার

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত যুবক নাহিদের পরিবার নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেছে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নাহিদের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

বছর তিনেক আগে নিউ এলিফেন্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের একটি কম্পিউটার সরঞ্জামের দোকানে ডেলিভারি ম্যানের কাজ ১৮ বছরের নাহিদ। করোনার ধাক্কায় সে চাকরিটা চলে গেলে এ বছর আবার একই প্রতিষ্ঠানে ডেলিভারিম্যানের কাজ শুরু করেন।

মাল্টিপ্ল্যানে যাওয়ার উদ্দেশেই মঙ্গলবার সকাল ১০ টার দিকে কামরাঙ্গীরচরের রনি মার্কেট সংলগ্ন এলাকার বাসা থেকে বের হন নাহিদ। হেঁটে নুরজাহান মার্কেটের সামনে হামলার শিকার হন তিনি।

রাস্তায় পড়ে থাকা অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই কিশোরকে নেয়া হয় মঙ্গলবার দুপুরের দিকে। রাতে তিনি মারা যান।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নাহিদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর তার লাশ দাফন করা হয় আজিমপুর কবরস্থানে। মাস ছয়েক আগে তরুণ নাদিম বিয়ে করেন। পরিবার নিয়ে তিনি কামরাঙ্গীরচরে বসবাস করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *