ঢাকা কলেজের ছাত্রদের সমর্থনে আইডিয়ালের ছাত্রদের মিছিল

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের প্রতি একাত্মতা জানিয়ে মিছিল করেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২০ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটে সাইন্স ল্যাবরেটরি থেকে মিছিল নিয়ে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থীরা ঢাকা কলেজের মূল গেটের সামনে জড়ো হন।

এ সময় তাদের ‘ঢাকা কলেজ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘ঢাকা কলেজের পাশে আছি, সাথে আছি’, ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ঢাকা কলেজ’সহ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

পরে মূল গেটের সামনে থেকে মিছিল নিয়ে কলেজের প্রশাসনিক ভবনের সামনে যায়। সেখানে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন তারা।

শিক্ষার্থীরা বলেন, ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীরা ও পুলিশ যে আচরণ করেছে সেটি কোনোভাবেই কাম্য নয়। শিক্ষার্থীদের ওপর কোনো আঘাত এলে সেটি সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এ ঘটনার নিন্দা জানাই এবং ঢাকা কলেজের সঙ্গে একাত্মতা পোষণ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *