ঢাকা: ঢাকাস্থ ভারতীয় দূতাবাস আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চারজন নেতা।
সোমবার রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে হাইকমিশন আয়োজিত এই ইফতারে অংশ নেন তারা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভারতীয় দূতাবাসের ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ অংশ নিয়েছিলেন।
