নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় বাংলাদেশ ফ্রেন্ডস্ ক্লাব অব হিউম্যানিটি এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
জহুর প্রদেশের শনিবার (২৬ মার্চ) স্থানীয় সময় রাত ৯টায় হোটেল ম্যাকডোনাল্ডস্ এর হল রুমে কোরআন থেকে তিলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
বাংলাদেশ ফ্রেন্ডস্ ক্লাব অব হিউম্যানিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম রনি’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সাইদুর রহমান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জহুর বারু আওয়ামী লীগের সভাপতি ফাহিম প্রধান।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিউনিটি নেতা ও জহুর বারু আওয়ামী লীগের সহ সভাপতি- নজরুল ইসলাম বাবু।
ট্রাভেল এজেন্সি কর্মকর্তা- কামরুল ইসলাম, মেহবুব হুদা নিলয়, আতিফ আহমেদ লিটন। জহুর বারু ছাত্রলীগের সাধারণ সম্পাদক- মোবারক আকন্দ। ছাত্রনেতা- সজল হোসেন রানা, বায়জিত বিল্লাহ প্রমুখ।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বিভিন্ন সেক্টরে কর্তরত প্রবাসী বাংলাদেশিরা।
সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে স্বাধীনতা সম্মাননা স্বারক প্রদান করা হয় এবং শহীদ মুক্তিযুদ্ধা ও দেশ বাসীর কল্যানে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জহুর বারু তামান ডায়া জামে মসজিদের পেশ ইমাম- মোহাম্মদ আব্দুল হান্নান৷
অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে BFCH বাংলাদেশ ফ্রেন্ডস্ ক্লাব অব হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা করা হয়।
