Home জাতীয় জন্মদিনে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জন্মদিনে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0
88

ঢাকা: স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধানমন্ডি ৩২ নম্বরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুকন্যা। ওই সময় জাতির পিতাকে গার্ড অফ অনার জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।

শ্রদ্ধা নিবেদন শেষে কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধুকন্যা। এরপর বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পাঠ ও মোনাজাত করা হয়।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য খুলে দেয়া হয় ৩২ নম্বর। একে একে শ্রদ্ধা জানাতে আসে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বাংলাদেশে ইতিহাসে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারও নেই।

১৭ মার্চ, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুন দম্পতির তৃতীয় সন্তান ছিলেন বঙ্গবন্ধু। সেদিনের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করা খোকা নামের শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারী। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here