লাগামহীন বাজারে টিসিবির ট্রাক যেন এ যুগের লঙ্গরখানা। যেখানে পণ্য পেতে প্রতিদিনই চলছে হুড়োহুড়ি, কাড়াকাড়ি, মারামারি। কখনো কখনো ভিড় সামলাতে ডাকতে হচ্ছে পুলিশকে। তবু কমছে না, মধ্যবিত্ত থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পালা।
রাজধানীর রামপুরা। টিসিবির ট্রাকের অপেক্ষায় জমেছে মানুষের ভিড়। মধ্যদুপুরে দেখা মেলে বহু আকংক্ষিত টিসিবির ট্রাকের। এরপরই শুরু হয় হুড়োহুড়ি, পণ্য পেতে লাগামহীন কাড়াকাড়ি।
যারা কোনদিন ভাবেন নি সংসার চালাতে এভাবেই নামতে হবে পথে, তারাও সেই দলেই। কেউ আবার বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়েই খরতাপে চলে প্রতীক্ষা।
ট্রাকে পণ্য যেটুকু আছে ক্রেতা তার চেয়ে বহুগুণে বেশি। ফলে বাড়তে থাকে হট্টগোল। অবস্থা বেগতিক দেখে ৯৯৯ এ ফোন দিয়ে জরুরি সহায়তা চান ডিলার। হাজির হয় পুলিশ। তবে লাভ হয়না।
একসময় তাই ঘটনা সামলাতে তল্পিতল্পা গুছিয়ে সবাইকে পণ্য না দিয়েই রওনা দেয় টিসিবির ট্রাক। পেছনে তখন শত মানুষের ছুটোছুটি।
ভিডিও দেখুন এখানে–
