হাজী সেলিমের ছেলে ইরফান গ্রে.প্তা.র

নজর২৪, ঢাকা- রাজধানীর ধানমন্ডিতে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

 

এর আগে সোমবার ভোরে ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহম্মেদ খান নিজেই বাদী হয়ে ধানমন্ডি থানায় সেলিমসহ চারজনের নামে মামলা দায়ের করেন। মামলার পরপরই গাড়িচালককে গ্রেফতার করে পুলিশ।

 

ধানমন্ডি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া তাকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

এর আগে রোববার (২৫ অক্টোবর) রাতে কলাবাগান ক্রসিং এর কাছে মারধরের শিকার হন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান। মারধরের ঘটনার পর পর গাড়িটি ফেলে এর নম্বর প্লেট ভেঙে চলে যান হাজী সেলিমের ছেলে ও তার বডিগার্ড। গাড়ির নম্বর- ঢাকা মেট্টো- ঘ ১১-৫৭৩৬।

 

রোববার রাতে ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক আবদুল্লাহ জাহিদ বলেন, ওই গাড়িটি সাংসদ হাজী সেলিমের। তিনি গাড়িতে ছিলেন না। তার ছেলে ও নিরাপত্তারক্ষী ছিলেন। পুলিশ সাংসদের গাড়ি ও নৌবাহিনীর কর্মকর্তার মোটরসাইকেল রাতেই ধানমন্ডি থানায় নিয়ে যায়।

 

পরে সোমবার (২৬ অক্টোবর) সকালে হাজী সেলিমের ছেলেসহ চারজনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন মারধরের শিকার নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *