মহানবীকে নিয়ে ম্যাক্রোর কটূক্তির প্রতিবাদে ইসরায়েলেও বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক- ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে ব্যাঙ্গ চিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।

 

মহানবীকে নিয়ে একটি বিতর্কিত কার্টুন দেখানোর জেরে খু’ন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রতি তিনি এমনটি বলেছেন।

 

ম্যাক্রোর এই বক্তব্যের প্রতিবাদের বিক্ষোভ প্রদর্শন করেছেন মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের আরব নাগরিকরা।

 

ফরাসি সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০০ জন বিক্ষোভকারীর মাস্ক পরে ইসরায়েলের ফ্রান্স দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এছাড়া শনিবার (২৪ অক্টোবর) মাগরিবের নামাজের পর ইসরায়েলের রাজধানী তেল আবিবের জাফা জেলাতে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

 

বিক্ষোভে অংশ নেওয়া আমিন বুখারি নামের একজন বলেন, মহানবী ইসলামের সবচেয়ে পবিত্র ব্যক্তি। তাকে অসম্মান করা মানে পুরো মুসলিম জাতিকে অসম্মান করা।

 

গত ১৬ অক্টোবর ফ্রান্সের একটি সড়কে শিক্ষক স্যামুয়েল প্যাটিকে ‘আল্লাহু আকবর’ বলে হ’ত্যা করেছিল এক তরুণ। ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হামলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নি’হ’ত হয়েছিলেন।

 

এদিকে ম্যাখোঁর ওই অবস্থানের প্রতিক্রিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এরই মধ্যে ‘তার মানসিক চিকিৎসা দরকার’ বলে মন্তব্য করেছেন। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইটার বার্তায় ফরাসি প্রেসিডেন্টের সমালোচনা করে বলেছেন, ইসলাম ধর্ম এবং শেষ নবীকে লক্ষ্য করে অবমাননাকর কার্টুন প্রদর্শনকে উৎসাহ দিয়ে প্রেসিডেন্ট ম্যাখোঁ ইচ্ছাকৃতভাবে মুসলমানদের উস্কানি দেওয়ার পথ বেছে নিয়েছেন – এটি দুঃখজনক।

 

টুইটার বার্তায় ইমরান খান বলেন, ম্যাখোঁ চরমপন্থিদেরকে ছাড় না দেওয়ার কথা বলে অপরা’ধের প্রতিকারের ব্যাপারে কাজ করতে পারতেন। তিনি আরও বলেন, ইসলামকে না বুঝেই আক্র’মণ করে কথা বলে প্রেসিডেন্ট ম্যাখোঁ ইউরোপ এবং বিশ্বজুড়ে লাখ লাখ মুসলিমের ভাবাবেগকে আ’ঘাত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *