Home দেশের খবর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা আর নেই

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা আর নেই

0
160

নজর২৪, ভোলা- বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের মা (বীর মাতা) মালেকা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে মৌটুপি গ্রামে তার নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

 

শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের ভাতিজা মো. সেলিম আহমেদ লিটন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ গত ৮ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে বীর মাতা মালেকা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ২০ আগস্ট সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে সিএমএইচ এর আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি হলে গত সপ্তাহে তাকে ভোলায় নিয়ে আসা হয়।

 

উল্লেখ্য, ভোলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে সরকারের পক্ষ থেকে মোস্তফা কামালের মা মালেকা বেগমকে একটি বাড়ি দেয়া হয়। পাশাপাশি মৌটুপি গ্রামের নাম পরিবর্তন করে মোস্তফা কামাল নগর রাখা হয়েছে। দীর্ঘদিন বীর মাতা মালেকা বেগম তার বড় ছেলে ও নাতি নতনিদের সঙ্গে ওই বাড়িতেই বসবাস করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here