Home আন্তর্জাতিক পুতিনকে ফোন দিয়ে যা বললেন নরেন্দ্র মোদি

পুতিনকে ফোন দিয়ে যা বললেন নরেন্দ্র মোদি

0
153

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান রোখার আবেদন জানিয়ে সেদেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবারই রাশিয়াকে সামরিক অভিযানে বিরত থাকার জন্য অনুরোধ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৎপর হওয়ার অনুরোধ জানিয়েছিলেন দেশটিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত। তার কয়েক ঘণ্টার মধ্যেই পুতিনকে ফোন করে আলোচনার পথে সমস্যার সমাধানের অনুরোধ করলেন মোদী।

এদিনের ফোনালাপে ইউক্রেন নিয়ে রাশিয়ার অবস্থান মোদীকে জানান পুতিন। জবাবে মোদী বলেন, রাশিয়া ও ন্যাটোর মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা বিবাদ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। যাবতীয় হিংসা অবিলম্বে বন্ধ করতে পুতিনকে অনুরোধ করেছেন মোদী। সমস্যার সমাধানে সমস্ত পক্ষকে কূটনৈতিক পথ অবলম্বনের অনুরোধ করেছেন তিনি।

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে সেদেশে অবস্থিত ভারতীয় ছাত্রছাত্রীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ভারতীয়দের ইউক্রেন ত্যাগে নিরাপদ পথ করে দিতে পুতিনকে অনুরোধ করেছেন মোদী।

এর আগে পুতিনের সবুজ সংকেতের পরই ইউক্রেনে আক্রমণ শুরু করেছে রুশ সেনা। যার তীব্র বিরোধিতা করেছে আমেরিকাসহ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো। যে সংঘাতকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

এই পরিস্থিতিতে শান্তি ফেরানোর বার্তা নিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন নরেন্দ্র মোদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here