ঢাকা- প্রধান নির্বাচন কমিশনার ও আরও চার নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতিকে সুপারিশ করতে ১০টি নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি।
সার্চ কমিটি গঠনের ১৭ দিনের মাথায় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির বৈঠকে এই নামগুলো চূড়ান্ত হয়।
বৈঠকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এই ১০ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। আগামী বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সার্চ কমিটির সদস্যরা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে ব্রিফিং করবেন বলে জানা গেছে।
