পূজা উপলক্ষে নিজ এলাকায় উপহার সামগ্রী দিলেন সিঙ্গাপুর ছাত্রলীগ নেতা সজিব

শাহাদত রাসেল চৌধুরী, সিঙ্গাপুর থেকে- সনাতন ধর্মাবলম্বীদের পূজা উপলক্ষে সিঙ্গাপুর ছাত্রলীগের সহ-সভাপতি সজিব জয় তার নিজ এলাকা নোয়াখালীর হাতিয়া থানার ৫ নং চর ঈশ্বর ইউনিয়নের হিন্দু পরিবারের মাঝে শাড়ি লুঙ্গিসহ উপহার সামগ্রী বিতরণ করেন।

 

শনিবার (২৪ অক্টোবর) সজিবের পক্ষ থেকে সজিবের মা তার নিজ বাড়িতে এলাকার অসহায় প্রায় ৮০টি অসহায় হিন্দু পরিবারের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেন।

 

সিঙ্গাপুর ছাত্রলীগের সহ,সভাপতি সজিব জয় এর আগেও ঈদ উপলক্ষেও তার নিজ এলাকায় অসহায় মুসলিম পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন এবং করোনা পরিস্থিতিতে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

 

সিঙ্গাপুর প্রবাসী সজিব বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণত সম্পাদকের নির্দেশনা অনুসারে তার এই কর্মকান্ড সব সময়ই অব্যাহত থাকবে।

 

সজিব বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলে নিজ অবস্থান থেকে নৈতিক দায়িত্ব। আমরা প্রত্যেকে যদি নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াই তবেই বঙ্গবন্ধু সোনার বাংলা হয়ে উঠবে, সমাজের অসহায় মানুষের পাশে অতীতেও ছিলাম এবং আগামী দিনেও থাকবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *