Home প্রধান খবর করোনা মুক্ত হলেন তথ্যমন্ত্রী

করোনা মুক্ত হলেন তথ্যমন্ত্রী

0
88

নজর২৪, ঢাকা- করোনা ভা’ইরাস (কোভিড-১৯) মুক্ত হলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার (২৫ অক্টোবর) তার করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মকবুল হোসেন।

 

গত ১৬ অক্টোবরের পরীক্ষায় পজিটিভ আসে তথ্যমন্ত্রীর। এরপর তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। তবে তার শারীরিক কোনো জ’টিলতা নেই।

 

এপিএস মকবুল জানান, মন্ত্রী মহোদয় হয়তো আজকের মধ্যেই বাসায় ফিরবেন।

 

তথ্যমন্ত্রীর স্ত্রী করোনা টেস্টের ফলও নেগেটিভ এসেছে বলে জানান মকবুল। তবে তিনি আ’ক্রা’ন্ত ছিলেন না।

 

তথ্যমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা জানান, করোনাকালীন প্রায় প্রতিদিনই সচিবালয়ে দাপ্তরিক কাজ করছিলেন তথ্যমন্ত্রী। তিনি করোনায় আ’ক্রা’ন্ত হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায়ও মন্ত্রণালয়ের নথিপত্র স্বাক্ষর অব্যাহত রেখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here