শাহরুখের ঘটনা নিয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর জীবনাবসান ঘটেছে ৯২ বছর বয়সে। রোববার (০৬ ফেব্রুয়ারি) ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিন মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় লতা মঙ্গেশকরের। এর আগে তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশটির চলচ্চিত্র ও ক্রীড়া জগতের বিশিষ্টজনেরা।

আমির খান, শাহরুখ খান, বিদ্যা বানাল, রণবীর কাপুররা, শচীন টেন্ডুলকারসহ অনেকে পৌঁছেছিলেন ভারতের ‘নাইটিঙ্গেল’খ্যাত এই সংগীতশিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে।

মা’দক মামলায় ছেলে আরিয়ান খান গ্রেফতার হওয়া পর্বের পরে অনেকদিন পর প্রকাশ্যে এসেছেন শাহরুখ। লতার শেষ যাত্রায় সশরীরে শামিল হন ‘কিং খান’। সঙ্গে ছিলেন ম্যানেজার পূজা দাদলানি। তাদের দুজনকেই একসঙ্গে দোয়া এবং প্রার্থনা করতে দেখা যায়।

লতার শেষকৃত্যের আয়োজনে শাহরুখের সেই মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই শাহরুখের প্রশংসা করলেও কেউ কেউ সেটিকে বিতর্কিত করে তুলছেন।

বিজেপি নেতা অরুণ যাদব প্রকাশ্যেই জানতে চেয়েছেন, প্রার্থনার নামে শাহরুখ সুরসম্রাজ্ঞীকে ‘অসম্মান’ করেননি তো? কারণ, তার সন্দেহ কিং খান লতার শেষ শয্যার সামনে থুতু ছিটিয়েছেন!

এটা নিয়ে যখন বিতর্ক চলছে ঠিক তখনই বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে মন্তব্য করেন।

সেখানে তিনি লেখেন, ‘শাহরুখ খান থুতু ছেটাননি। সে তার সূরা পড়া শেষ করে নিয়ম পালন করেছেন। সে তার মাথাকে নিচু করেছেন সূরা ও দোয়া পড়ার জন্য। মুসলিমরা এভাবেই প্রার্থনা করে। মুসলিমরা হিন্দুদের জন্য দোয়া করে, হিন্দুরা মুসলিমদের জন্য দোয়া করে। এটাই তো হওয়ার কথা। যে সমাজে আমরা সবাই একত্রে বসবাস করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *