Home দেশের খবর চট্টগ্রাম বেপরোয়া পিকআপ চাপায় প্রাণ গেল আপন ৪ ভাইয়ের

বেপরোয়া পিকআপ চাপায় প্রাণ গেল আপন ৪ ভাইয়ের

0
206

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় একই পরিবারের চারজন সহোদর নিহত হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহতরা হলেন, কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকার মৃত ডা. সুরুজ শীলের ছেলে অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০)।

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক সাফায়েত হোসেন জানান, আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ৭ ছেলে ২ মেয়েসহ পরিবারের ৯ সদস্য পারিবারিক পূজা দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হয় অনুপম শীল, নিরুপম শীল, দীপক শীল, ও চম্পক শীল। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

পুলিশ জানায়, ঘাতক পিকআপটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে।

দুলহাজারা ইউপি চেয়ারম্যান আদর জানান, নিহত ৪ সহোদরের সৎকার করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ব্যবস্থা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here