সম্রাটের বি’রুদ্ধে দুটি মা’মলা আমলে নিয়েছেন আদালত

সম্রাট

নজর২৪, ঢাকা- ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ক্যা’সি’নো সম্রাট খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে। তার বি’রুদ্ধে করা অ’স্ত্র ও মা’দক আইনের দুটি মা’মলায় চার্জশিট আমলে নিয়েছেন আদালত। আগামী ৩০ নভেম্বর চার্জ শুনানি হবে। এ ছাড়া সম্রাটের জামিন আবেদন সংক্রান্তে আদেশ পরে দেওয়া হবে বলেও জানান আদালত।

 

আজ মঙ্গলবার সকাল ১০টায় সম্রাটকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে নেওয়া হয় আদালতের হাজতখানায়। আজ তার বি’রুদ্ধে মা’দক ও অস্ত্র মা’মলায় চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল।

 

এদিন আসা-যাওয়ার পথে সম্রাটের গাড়ির চারপাশে জড়ো হয়ে হাজারো নেতাকর্মী তার মুক্তির দাবিতে স্লোগান দেন। এছাড়া শুনানি চলাকালেও ঢাকা মহানগর দায়রা জজ আদালত চত্বরে অবস্থান নেন তারা। এসময় তাদের হাতে সম্রাটের মুক্তির দাবি সম্বলিত প্ল্যাকার্ড ছিল। তারা সম্রাটের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানও দেন।

 

সম্রাটকে গত বছর ৫ অক্টোবর গ্রে’ফতার করার পর তার নামে অ’স্ত্র ও মা’দক আইনে দু’টি মা’মলা দা’য়ের করা হয়। দু’টি মা’মলাতেই সম্রাটকে রি’মান্ডে নিয়ে জিজ্ঞা’সাবাদ করেন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা। এ দু’টি মা’মলায় অভি’যোগপত্র দাখিলের পর তা বদলি হয়ে মহানগর দায়রা জজ আদালতে আসে।

 

এছাড়া তার বি’রুদ্ধে দু’র্নীতি দমন কমিশন (দুদক) জ্ঞাত আয় বহি’র্ভূত সম্পদ অর্জনের অ’ভিযোগে একটি মা’মলা করেছে।

 

প্রসঙ্গত, গত বছরের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রে’ফতার করে র‌্যাব। পরে তাকে নিয়ে ওইদিন দুপুর দেড়টার দিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় কার্যালয়ের ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি ম’দ ও পি’স্তল উ’দ্ধার করা হয়। ওই ঘটনায় ৭ অক্টোবর র‌্যাব-১-এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় দুটি মা’মলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *