Home দেশের খবর চট্টগ্রাম কক্সবাজারে ১৪৪ ধারা জারি

কক্সবাজারে ১৪৪ ধারা জারি

0
267

নজর২৪, কক্সবাজার- কক্সবাজার শহরে একই জায়গায় বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। পাল্টাপাল্টি সমাবেশের কারণে আইনশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

 

আগামীকাল সোমবার (৩ জানুয়ারি) ভোর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কক্সবাজার শহরে অবস্থিত বিএনপি অফিস সংলগ্ন শহীদ স্বরণি সড়ক ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

 

আজ রবিবার সন্ধ্যায় ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান।

 

তিনি বলেন, ‘দুটি পক্ষের কর্মসূচির কারণে একটি উত্তপ্ত পরিস্থিতির শঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্যে প্রশাসন মাঠে রয়েছে। ১৪৪ জারির নথি থানায় পাঠানো হচ্ছে। এরপর হয়তো মাইকিং করা হবে।’

 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে শহরের শহীদ স্মরণী সড়কে সোমবার বিকেলে সমাবেশ ডাক দেয় কক্সবাজার জেলা বিএনপি।

 

বিএনপি যে জায়গা কর্মসূচি ডেকেছে সেখান থেকে ১০০ গজ দূরে শহীদ মিনারে গণতন্ত্রের বিজয় উদযাপনে কর্মসূচি দেয় যুবলীগ। এর পরপরই প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা এলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here