Home প্রধান খবর এসএসসিতে ১৮ প্রতিষ্ঠানের সবাই ফেল!

এসএসসিতে ১৮ প্রতিষ্ঠানের সবাই ফেল!

0
187

নজর২৪, ঢাকা- এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। একই সঙ্গে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে।

 

এবার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি, গতবার এই সংখ্যা ছিল ১০৪টি। সেই হিসাবে এবার কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৮৬টি।

 

অন্যদিকে এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচ হাজার ৪৯৪টি। গতবার তিন হাজার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছিল। অর্থাৎ শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ৪৭২টি কমেছে।

 

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। শিক্ষা বোর্ডগুলোর সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮। এবার মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।

 

অন্যদিকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক শূন্য ৮।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here