নজর২৪, ঢাকা – বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ নেই বলে মতামত দিয়েছে আইন বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার আবেদনে আইনমন্ত্রী মতামত দিয়েছেন। আমরা এটা স্টাডি করে দেখছি, অধিকতর পরামর্শ প্রয়োজন হলে আমরা সেটাও নেবো। এটা নিয়ে আরও কথা বলতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনমন্ত্রী যেভাবে লিখেছেন তাতে আইনগতভাবে বিদেশে নেয়ার কোনো সুযোগ নেই।’
