Home প্রধান খবর অভিযান-১০ লঞ্চের মালিক কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার

অভিযান-১০ লঞ্চের মালিক কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার

0
265

নজর২৪, কেরানীগঞ্জ- ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নি দুর্ঘটনায় দগ্ধ অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল শেখ ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। এক আত্মীয়ের বাসায় তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

 

সোমবার (২৭ ডিসেম্বর) র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

 

এর আগে অগ্নি দুর্ঘটনায় নৌ আদালতে করা মামলায় লঞ্চের চার মালিকসহ আট জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। রোববার দুপুরে নৌপরিবহন আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ জয়নাব বেগম এ পরোয়ানা জারি করেন।

 

ঢাকা থেকে ছেড়ে যাওয়া এমভি অভিযান-১০ লঞ্চটি গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে গেলে আগুন লাগে। দগ্ধ হয়ে ও নদীতে ঝাঁপ দিয়ে অন্তত ৪১ যাত্রী নিহত হন। এখনও অনেক যাত্রীর খোঁজ পাওয়া যায়নি।

 

ওই ঘটনায় গত শনিবার স্থানীয় গ্রাম পুলিশ বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here