Home আন্তর্জাতিক হে আল্লাহ আজারবাইজানিদের আপনি সাহায্য করুন: এরদোগান

হে আল্লাহ আজারবাইজানিদের আপনি সাহায্য করুন: এরদোগান

0
150

আন্তর্জাতিক ডেস্ক- তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, এখন আজারবাইজানি ভাইয়েরা প্রতিকূল অবস্থায় যু’দ্ধ করে তাদের অধিকৃত অঞ্চল মুক্ত করছে। আল্লাহ তাদের (আজারবাইজানিদের) সাহায্য করুন।

 

রোববার দলীয় কংগ্রেস সভায় দেয়া এক ভাষণে তিনি কথা বলেন। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক।

 

এরগোগান বলেন, আমি বিশ্বাস করি তারা ফিরে আসবে এবং আর্মেনিয়ার দখল থেকে অধিকৃত ভূখণ্ড মুক্ত করবে। আমরা তাদের জন্য প্রার্থনা করছি। আশা করি তারা সফলভাবে এটি পাবেন।

 

‘আর্মেনিয়ার বিপক্ষে আমাদের আজারবাইজানের ভাইয়েরা বর্তমানে খুবই গু’রুতর প্রতিকূল অবস্থায় যু’দ্ধ করছে। তারা কেন প্রতিকূল অবস্থায় যু’দ্ধ করছে? কারণ তারা আর্মেনিয়ার দ’খল থেকে আজারবাইজানের ভূখণ্ড মুক্ত করছে। ’

 

এ সময় (ওএসসিই) মিনস্ক গ্রুপের বি’রুদ্ধে অভিযোগ তোলেন এরদোগান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্স আর্মেনিয়ার পাশে দাঁড়িয়েছে তাদের অ’স্ত্র দিয়ে সহায়তা করছে।

 

আপার কারাবাখ সংঘাত শান্তিপূর্ণভাবে মীমাংসার জন্য দি অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই) মিন্সগ্রুপ ১৯৯২ সালে গঠন করা হয়েছিল, তবে এতে কোনো উপকার হয়নি। তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্স ৩০ বছর ধরে এ সমস্যার সমাধান করেনি এবং তারা আজারবাইজানি জনগণকে তাদের ভূমি হস্তান্তর করেনি।

 

তিনি বলেন, এ জন্যই দখলদারদের বিরুদ্ধে আজারবাইজানি ভাইদের নিজ ভূমি মুক্ত করার জন্য লড়তে হচ্ছে। আল্লাহ তাদের সাহায্য করুন। আমি বিশ্বাস করি তারা একদিন আর্মেনিয়দের থেকে দখলকৃত ভূমি মুক্ত করবে। আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আশা করি তারা সাফল্য পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here