Home প্রধান খবর অবশেষে দেশে ফিরে আসছেন ডা. মুরাদ

অবশেষে দেশে ফিরে আসছেন ডা. মুরাদ

0
267

নজর২৪ ডেস্ক- দুবাই থেকে এবার ঢাকায় ফিরে আসছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ঢাকায় ফেরার টিকিটও কেটে ফেলেছেন তিনি! সব কিছু ঠিক-ঠাক থাকলে রোববার সকালেই ঢাকায় পা রাখার কথা রয়েছে তার। বিভিন্ন সূত্রে এ খবর জানা গেছে।

 

এর আগে ডা. মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। সেখান থেকে তাকে এমিরেটস এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে দুবাই পাঠানো হয়। পরে বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের এ দেশটিতেই ঢোকার চেষ্টা করেন তিনি, কিন্তু সেখানেও সফল হননি।

 

শেষপর্যন্ত রোববার (১২ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে তিনি ঢাকায় ফেরার প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা গেছে। তবে, ডা.মুরাদের বাংলাদেশে ফেরত আসা কিংবা তার অবস্থানের ব্যাপারে কিছুই জানেন না বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

এদিকে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা ৫৫ মিটিন) ডা. মুরাদের ঢাকায় ফেরার বিষয়ে নিশ্চিত করে দায়িত্বশীল কোনো সূত্র সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি।

 

এর আগে অশালীন বক্তব্য দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেননি বলে জানিয়েছিল উত্তর আমেরিকার দেশটির একটি বাংলা সংবাদমাধ্যম।

 

নতুন দেশ নামের ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, মুরাদকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়।

 

এতে আরও বলা হয়, কানাডায় বসবাসরত মুরাদের ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছে। তবে কানাডার সরকারি সূত্র থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here