নজর২৪ ডেস্ক- বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘খালাসী’ পদে লোকবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: খালাসী।
পদ সংখ্যা: ১,০৮৬।
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
যেসব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://br.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ২০ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ২২ জানুয়ারি ২০২২ তারিখ বিকেল ৫টা। নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে।
উল্লেখ্য, রেলের ইঞ্জিন ও বগি পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত কর্মী রেলওয়েতে খালাসি নামে পরিচিত। সরকারি বেতন স্কেলের সর্বনিম্ন ধাপে (২০তম গ্রেড) তারা অবস্থান করেন। খালাসিরা সরকারি চাকরিতে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবেও পরিচিত।
