Home দেশের খবর মাছ ধরতে গিয়ে রেললাইনে ঘুম, কাটা পড়ে ৩ জনের মৃ.ত্যু

মাছ ধরতে গিয়ে রেললাইনে ঘুম, কাটা পড়ে ৩ জনের মৃ.ত্যু

0
169

নজর২৪, নেত্রকোনা- নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার ভোর সাড়ে চারটার দিকে মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের দশাল এলাকায় এই দু’র্ঘট-না ঘটে।

 

নি’হত ব্যক্তিরা হলেন দশাল গ্রামের দুই ভাই মো. রিপন মিয়া (২৫) ও মো. স্বপন মিয়া (২৩) এবং প্রতিবেশী মুখলেছুর রহমান (৩২)।

 

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দশাল গ্রামের রিপন মিয়া, স্বপন মিয়া ও মুখলেছ মিয়া শনিবার রাতে তাঁদের বাড়ির সামনে রেলপথের পাশে একটি ছোট জলাশয়ে মাছ ধরতে যান। ক্লান্ত হয়ে তাঁরা রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে যাত্রা করে। রোববার ভোর সাড়ে চারটার দিকে ট্রেনটি মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের বারহাট্টা সদরের দশাল এলাকায় পৌঁছালে ওই তিনজন ট্রে’নে কা’ টা পড়েন।

 

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমর বড়ুয়া বলেন, মরদেহগুলো উদ্ধার করে সুরত হাল তৈরি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here