Home প্রধান খবর বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

0
165

নজর২৪, ঢাকা- রাজধানীর বাড্ডা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

 

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, যেহেতু আজ এই মামলাটির চার্জশিট আমলে গ্রহণ করার দিন ধার্য ছিল, তাই রিজভীর আদালতে উপস্থিত হওয়ার কথা। কিন্তু তিনি আদালতে উপস্থিত না হওয়ায় আদালত মামলাটির চার্জশিট আমলে নিয়ে আসামির জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। গ্রেফতার বিষয়ে তামিল প্রতিবেদনের জন্য আদালত আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here