Home প্রধান খবর মিরপুরে শ্রমিক বিক্ষোভ থেকে ২টি মোটরসাইকেলে আগুন

মিরপুরে শ্রমিক বিক্ষোভ থেকে ২টি মোটরসাইকেলে আগুন

0
165

নজর২৪ ডেস্ক- বেতন বাড়ানোর দাবিতে গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভের মুখে মিরপুর ১৪ নম্বর দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। মোটরসাইকেল দুইটি কার সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

 

রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় সড়ক অবরোধ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বিভিন্ন দাবির কথা জানিয়ে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভে অংশ নিয়েছেন।

 

বুধবার (২৪ নভেম্বর) সকাল আটটা থেকে আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা একসঙ্গে জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে তারা পুরো সড়ক বন্ধ করেন।

 

বিক্ষোভকারী শ্রমিকদের কয়েকজন জানান, কয়েক দিন ধরেই মিরপুর এলাকার গার্মেন্ট শ্রমিকেরা হাজিরা ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করে আসছিলেন। কিছু দাবি মেনে নেয়া হলেও মঙ্গলবার বিক্ষোভের সময় স্থানীয় ব্যবসায়ীরা দুই গার্মেন্টসশ্রমিককে মার ধর করেছেন।

 

এর প্রতিবাদে তারা বুধবার সকাল থেকে আবারও রাস্তায় নেমে আসেন। এসময় শ্রমিকদের লাঠিসোটা নিয়ে বিক্ষোভ চালিয়ে যেতে দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here