Home জাতীয় শিক্ষার্থীদের হাফ ভাড়া আন্দোলন নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের হাফ ভাড়া আন্দোলন নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

0
289

নজর২৪, ঢাকা- গণপরিবহণে হাফ পাস (অর্ধেক ভাড়া) কার্যকর করতে সরকারিভাবে প্রজ্ঞাপন জারির দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

 

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

 

ডা. মুরাদ হাসান বলেন, চলমান আন্দোলন যৌক্তিক। ছাত্র-ছাত্রীদের ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো নিয়ে আমি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলবো।

 

এদিকে সারাদেশে গণপরিবহনে হাফ পাস কার্যকর ও সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

 

বকশিবাজার মোড়ে অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন এবং ছাত্রী ও নারীদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়।

 

সাত কলেজ আন্দোলনের একাংশের সমন্বয়ক ইসমাইল বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের জন্য হাফ পাসের জন্য প্রজ্ঞাপন দিতে হবে। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ২৫ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর নীলক্ষেতে শিক্ষার্থীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

 

সম্প্রতি ডিজেলের দাম বাড়ানোর পর বাস ভাড়া বাড়িয়ে দেয়া হলে বাসগুলোতে নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা আদায় করা হতে থাকে। শিক্ষার্থীরা এই অবস্থায় হাফ পাসের দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে নানা রুটে কর্মসূচি পালন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here