শাহাদত রাসেল চৌধুরী, সিঙ্গাপুর থেকে- সিঙ্গাপুর সরকারের সর্বোচ্চ সম্মাননা হচ্ছে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট পদক, যা বাংলাদেশি বংশোদ্ভূত অর্জন করলেন।
বাংলাদেশের বংশোদ্ভূত একজন সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ী কবির হোসেন, যিনি সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসীদের কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত।
করোনা পরিস্থিতি মোকাবেলায় যিনি দেশ প্রেম এবং বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের কথা চিন্তা করে সিঙ্গাপুর সরকারের পাশাপাশি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে নজর কেড়েছেন সিঙ্গাপুর সরকারের, যার সম্মাননা স্বরূপ সিঙ্গাপুর সরকারের সর্বোচ্চ সম্মাননা পুরুষ্কার প্রদান করা হয়।
আজ শুক্রবার সিঙ্গাপুর সময় দুপুর দেড়টার দিকে সিঙ্গাপুরের রাষ্ট্রীয় ভবন ইস্তানায় সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালীমা ইয়াকুবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই পুরুষ্কার গ্রহণ করেন।
সিঙ্গাপুরে বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য ২০০ জনের মধ্যে কবির হোসেনের নাম ৪৫ জনের মধ্যে উঠে আসে এবং কবির হোসেনকে এই বিষয়ে মোবাইলে নিশ্চিত করা হয়। একই সাথে আরো একজন বাংলাদেশিকে নির্বাচিত করা হয়। দুইজন বাংলাদেশির পদক পাওয়াতে সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
ব্যাবসায়ী কবির হোসেন করোনা পরিস্থিতির শুরুর দিকে সিঙ্গাপুরে লকডাউন থাকা অবস্থায় এবং পবিত্র রমজান উপলক্ষে প্রবাসীদের কথা চিন্তা করে নিজের স্ত্রীকে সাথে নিয়ে নিজস্ব পরিবহনের মাধ্যমে বাংলাদেশি প্রবাসীদের মাঝে রমজানের বিভিন্ন খাদ্য সামগ্রিক ইফতারসহ অসংখ্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিজে গিয়ে পৌঁছে দিতেন। তিনি প্রতিদিন গড়ে ৬০০ জনকে খাদ্য সামগ্রিক বিতরণ করতেন এবং প্রবাসীদের অনেক ব্যক্তিগত সমস্যা ও সমাধান করার চেষ্টা করেছেন।
