Home প্রধান খবর ঢাকায় দেয়াল কেটে ব্যাংক লুটের চেষ্টা, আটক ৩

ঢাকায় দেয়াল কেটে ব্যাংক লুটের চেষ্টা, আটক ৩

0
271

নজর২৪, ঢাকা- ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংকের দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

 

রোববার (১৪ নভেম্বর) দুপুরে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গতকাল সন্ধ্যায় আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপ-শাখার দেয়াল কেটে টাকা লুটের চেষ্টা করার সময় ব্যাংকের ভেতর থেকে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ (রোববার) ভোরে মহাখালী সাত তলা বস্তি এলাকা থেকে আরও দুই জনকে আটক করা হয়।

 

ওসি বলেন, আমরা আপাতত তাদের নাম-পরিচয় বলছি না। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here