Home আন্তর্জাতিক উপরে যেতে পারছিলেন না বৃদ্ধা, সিঁড়িতেই আদালত বসালেন বিচারক

উপরে যেতে পারছিলেন না বৃদ্ধা, সিঁড়িতেই আদালত বসালেন বিচারক

0
127

আন্তর্জাতিক ডেস্ক- আদালতের সিঁড়ি বেয়ে উঠতে পারছিলেন না এক বৃদ্ধা। হতাশ হয়ে বসেছিলেন সিঁড়ির গোড়ায়। পরে খবর পেয়ে ফাইলপত্র নিয়ে নিজেই নিচে নেমে অভিযোগ শুনে সুরাহা করে দিলেন বিচারক।

 

সম্প্রতি ভারতের তেলেঙ্গানা রাজ্যের ভুপালপল্লির জেলা আদালতে এ ঘটনা ঘটেছে।

 

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, আব্দুল হাশেম নামের ওই বিচারক তার কেরানির কাছে জানতে পারেন, বয়স্ক ভাতা পাচ্ছেন না বলে দুই বছর ধরে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন ওই বৃদ্ধা। শুনানির দিন ঠিক হলেও, বয়স আর ক্লান্তির কারণে সিড়ি বেয়ে উঠতে পারছিলেন না তিনি। সব শুনে আবদুল হাশেম নিচে নেমে সিঁড়ির গোড়ায় বসেই শুনানি সম্পন্ন করেন। দুই বছর ধরে ঝুলে থাকা বিষয়টিরও সুরাহা হয়।

 

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এই ঘটনা। এতে প্রশংসায় ভাসছেন মানবিক সেই বিচারক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here