Home আন্তর্জাতিক কে এই আসার মালিক, যার সঙ্গে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন মালালা

কে এই আসার মালিক, যার সঙ্গে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন মালালা

0
164

আন্তর্জাতিক ডেস্ক- শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ও পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। আসার মালিক নামের এক ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) লন্ডনের বার্মিংহামে তাদের বিয়ে হয়েছে বলে এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন মালালা।

 

তার স্বামী কে এই আসার মালিক তা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। পাকিস্তান ভিত্তিক জিয়ো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাই পারফরম্যান্স বিভাগের জেনারেল ম্যানেজার। ২০২০ সালের মে মাসে তিনি ওই পদে যোগ দেন।

 

আসার মালিক এর আগে পাকিস্তান সুপার লিগের (পিসিএল) দল মুলতান সুলতানসের অপারেশনাল ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজম্যান্ট সায়েন্সেস (এলইউএমএস) থেকে ২০১২ সালে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

 

এ ছাড়া পাকিস্তানের থিয়েটার প্রযোজনা সংস্থা ড্রামালাইনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও আসার মালিক এবং মালালা ইউসুফজাই কখন থেকে একে অপরকে চেনেন তা স্পষ্ট নয়। তবে

 

ধারণা করা হচ্ছে, এই জুটি ২০১৯ সালের জুন থেকে একে অপরকে চেনেন। কারণ ওই সময় আসার যুক্তরাজ্যের বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে পাকিস্তানের জয়ে উল্লাস প্রকাশ করে ইনস্টাগ্রামে একটি গ্রুপ সেলফি শেয়ার করেছিলেন। সেখানে মালালাও তখন তার সঙ্গে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here