বঙ্গবন্ধুর ছবি অবমাননার দায়ে নোবিপ্রবির এক শিক্ষার্থী বহিষ্কার

নোবিপ্রবি প্রতিনিধি- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও বঙ্গবন্ধুর ছবি অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফয়েজ আহমেদকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ইফতেখার হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি হতে এই তথ্য জানা যায়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোবিপ্রবিতে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে অন্য ব্যক্তির ছবি প্রদর্শন করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আপত্তিকর মন্তব্য লিখে জাতির পিতার ছবির অবমাননা করা এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করায় শৃংখলা বোর্ডের ১৪ অক্টোবর ২০২০ অনুষ্ঠিত জরুরী সভার সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র ফয়েজ আহমেদ, রোল: ASH1927010 কে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

 

একই সঙ্গে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে কেন তার বিরু’দ্ধে আইনানুগ ব্যব’স্থা গ্রহণ করা হবে না তা আগামী ৫ (পাঁচ) দিনের মধ্যে নোবিপ্রবি রেজিস্ট্রার বরাবর জানাতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *