বিএনপির অস্তিত্ব টিকে থাকবে কীভাবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

নজর২৪ ডেস্ক- রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে বিএনপির অস্তিত্ব টিকে থাকার বিষয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

তিনি বলেন, অস্ত্র চোরাচালান, ২১ আগস্ট গ্রেনেড হামলা, এতিমদের অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামির নেতৃত্বে একটি রাজনৈতিক দল টিকে থাকবে কীভাবে?

 

রোববার যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের

 

তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব অস্ত্র চোরাচালান ও দুর্নীতির পাশাপাশি হত্যা মামলায়ও সাজাপ্রাপ্ত হয়েছে।

 

শেখ হাসিনা বলেন, কেবল আমাদেরই (সরকার) না, খালেদা জিয়ার ছেলেদের করা এই দুর্নীতি আমেরিকার এফবিআইয়ের করা তদন্তেও উঠে এসেছে।

 

তিনি আরও বলেন, আমরা (সরকার) বিদেশ থেকে তাদের পাচার করা কিছু অর্থ দেশে ফেরত আনতে সক্ষম হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *