Home দেশের খবর চট্টগ্রাম চট্টগ্রামে ধর্মঘট প্রত্যাহার, গণপরিবহন চালানোর ঘোষণা

চট্টগ্রামে ধর্মঘট প্রত্যাহার, গণপরিবহন চালানোর ঘোষণা

0
340

নজর২৪, চট্রগ্রাম- চট্টগ্রামে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর পরিবহন মালিক গ্রুপ। সংগঠনের সভাপতি বেলায়েত হোসেন বেলাল শনিবার দুপুর ১টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘রোববার সকাল থেকে চট্টগ্রাম নগরে গণপরিবহন চলবে। একটি পক্ষ রাস্তা বন্ধ করে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচলে বাধা প্রদান করে রাজনৈতিকভাবে ফায়দা লুটের চেষ্টা করছে। সেজন্য ধর্মঘট প্রত্যাহার ঘোষণা করা হয়েছে।’

 

তবে শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা বলেন, ‘কেন্দ্রীয়ভাবে ধর্মঘট আহ্বান করা হয়েছে। আমরা সেখান থেকে এখনও কোনো সিদ্ধান্ত পায়নি। কেউ প্রত্যাহার করলে আমি জানি না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here