Home জাতীয় উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হচ্ছে রওশনকে

উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হচ্ছে রওশনকে

0
116

নজর২৪, ঢাকা- উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে যাচ্ছেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। তার সঙ্গে যাচ্ছেন ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি ও পুত্রবধূসহ পরিবারের অন্য সদস্যরা।

 

শুক্রবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন তিনি। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তাকে ভর্তি করা হবে।

 

সাদ এরশাদ বলেছেন, ‘সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের পরামর্শে আম্মাকে (রওশন এরশাদ) আজ বিকেলে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাচ্ছি। উনার শারীরিক অবস্থা একেবারে ভালো বা আবার একেবারেই খারাপ বলা যাচ্ছে না। একজন বৃদ্ধ মানুষ যেসব রোগে ভোগেন, তিনিও সেসব রোগে ভুগছেন। তিনি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারেন, দেশসেবায় নিয়োজিত হতে পারেন, সেজন্য দেশবাসীর দোয়া চাই।’

 

জাপা সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। হাসপাতালে থাকাকালেই গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন এই রাজনীতিবিদ।

 

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন। এরশাদের মৃত্যুর পর ছেলে রাহগির আল মাহি সাদ রংপুর-৩ আসন থেকে উপনির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

এর আগে ২৩ মে টানা ২৪ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন রওশন এরশাদ। দ্বিতীয় দফায় গত ১৪ আগস্ট থেকে টানা ৭০ দিনের মতো হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here